এদিনের শুনানি চলাকালীন, ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ইডি ডিরেক্টর নবীন কুমার৷ তাঁর ব্যাখাতেই হাইকোর্ট নির্দেশ ফিরিয়ে নেয় বলে সূত্রের খবর।
গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশ কুমার মিশ্রকে তদন্তে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার আইও অর্থাৎ, তদন্তকারী আধিকারিক পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল মুকেশ কুমারকে।
advertisement
ইডি যে রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছিল আদালতে, সেই অনুরোধ মঞ্জুর করেলন বিচারপতি সিংহ। সঙ্গে জানিয়ে দিলেন, রাজ্যের সব মামলায় তদন্ত করতে পারবেন মিথিলেশ কুমার মিশ্র। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নিয়েছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।
advertisement
Location :
West Bengal
First Published :
Oct 13, 2023 2:21 PM IST
