সূত্রের খবর, লেকটাউন দক্ষিণ দাড়িতে বহুতলের দোতালায় থাকা স্টুডিওতে ঘটেছে এই অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখা গ্রাস করে সম্পূর্ণ স্টুডিও। দ্রুত খবর যায় দমকলে। দমকলের পরপর দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে।
advertisement
তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এইমুহুর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে হতাহতের কোন খবর নেই বলে পুলিশ সূত্রে মারফত জানা গিয়েছে।
advertisement
Samir Mondal
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 4:37 PM IST
