কীভাবে আগুল লাগল কারখানায়? সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী, সকাল সাতটা নাগাদ তোপসিয়ার অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের নয়টি ইঞ্জিন। ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুন আশেপাশে ঘনবসতিপূর্ণ অঞ্চল আগুন ছড়িয়ে যাওয়ার ভয় আতঙ্কিত এলাকাবাসীরা।
advertisement
প্রসঙ্গত, গত কয়েকমাসে বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটেছে কলকাতায়। সেপ্টেম্বরের শুরুতেই আগুন লাগে নিজাম প্যালেসে। নিজাম প্যালেসের বহুতলে আগুন লাগার খবর পাওয়া .যায়। গতকাল, রবিবার যাদবপুরের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2024 9:42 AM IST
