জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরের হোটেল ক্রসিংয়ে বৃহস্পতিবার রাতে যখন নাকা চেকিং চলছিল, সেই সময় একটি লরি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে যখন চেকিং করা হয়, দেখা যায় বিপুল পরিমাণে শব্দবাজি নিয়ে যাচ্ছে গাড়িটি।
advertisement
এরপরই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায়, চম্পাহাটি থেকে এই বিপুল পরিমাণে শব্দবাজি অসমে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাকে করে। ঘটনা জানতে পেরে পুলিশের পক্ষ থেকে লরি চালককে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানতে পারা যায়, চম্পাহাটি থেকেই বিপুল পরিমাণের বাজি অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত লরিচালককে শুক্রবার আদালতে পেশ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে এই পরিমাণে শব্দবাজি অসমে কোন ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2025 1:17 PM IST
