সোমবার উল্টোদাভ মুচিবাজারে খাবারের দোকানে আচমকা হানা দেয় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা৷ ফুটপাথের একাধিক দোকানের খাবার পরীক্ষা করে দেখা হয়৷ অভিযোগ, সেখানেই ছ’টি খাবারের নমুনা গুণগত মানের পরীক্ষায় ফেল করে৷
আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন
advertisement
ঘটনাস্থলে দাঁড়িয়েই সেই সমস্ত খাবার ফেলে দিতে বাধ্য করা হয় দোকানিদের৷ ১৫টি খাবারের দোকানে বিশেষ নজরদারি অভিযান চালানো হয় বলেই সূত্রের খবর৷ দোকানগুলি থেকে ৩১টি খাবারের নমুনা ঘটনাস্থলে দাঁড়িয়েই পরীক্ষা করে দেখেন আধিকারিকেরা৷ গুণগত মানে উত্তীর্ণ হতে পারেনি ১.৫ কেজি চিকেন রোলের পুর, তিনটি দোকানের ১.৮ কেজি হলুদ গুঁড়ো, সাড়ে তিন কেজি লাড্ডু এবং দু’কেজি চিকেন কষা৷
প্রসঙ্গত, খাদ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা প্রচারের জন্যই এই পদক্ষেপ খাদ্য সুরক্ষা দফতরের বলেই সূত্রের খবর৷ গত শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা কমিশনারের নির্দেশে এবং কলকাতা পুরসভার সহায়তায় কয়েক জন আধিকারিক মুচিপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডে হানা দেন। জানা গিয়েছে, ১৪ কিলোমিটার এলাকা জুড়ে মোট ১৫ খাবারের দোকানে নজরদারি চালানো হয়৷
দোকানগুলিতে ৩১টি খাবারের নমুনা ঘটনাস্থলে দাঁড়িয়েই পরীক্ষা করে দেখেন আধিকারিকেরা৷ সেখানেই ফেল করেছে, রোল, লাড্ডুর মতো জনপ্রিয় খাবারগুলি৷ খাবারের গুণগত মান এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনার প্রসারের জন্য এলাকায় দোকানি এবং ক্রেতাদের মধ্যে লিফলেট বিলি করা হয়েছে।
