দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় মন্দিরে প্রবেশের জন্য ইতিমধ্যেই স্কাইওয়াক তৈরির কাজ চলছে ৷ এবার শহরের ব্যস্ত মেট্রো স্টেশনগুলোর সামনেও পথচারীদের সুবিধার জন্য ফুটব্রিজ তৈরি করার কাজ শুরু করতে চাইছে পুরসভা ৷ বেলগাছিয়া থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রোর যাত্রাপথ ধরে এই কাজ তাড়াতাড়ি শুরু করে দিতে চাইছেন তারা ।
মেট্রো সূত্রের খবর, এই স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ তৈরি করবে পুরসভাই। কিন্তু যেহেতু মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এগুলি তৈরি করা হবে, সে কারণে মেট্রোর অনুমতি প্রয়োজন। তা ছাড়া, স্কাইওয়াক বা ফুটব্রিজ তৈরির কাজে স্তম্ভ মাটি খুঁড়ে লাগানোর সময়ে যাতে মেট্রো সুড়ঙ্গের কোনও ক্ষতি না হয়, সেটাও দেখবেন মেট্রোর ইঞ্জিনিয়ারেরা ৷
advertisement
Location :
First Published :
Jan 05, 2017 4:45 PM IST
