এবিষয়ে CID কে ৫ দিন সময় বেঁধে দিল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, তদন্তের অগ্রগতি দেখাতে হবে সিআইডি-কে।
advertisement
প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসি’র সমস্ত মোবাইল/ ফোনের কল ডিটেইলস রেকর্ড(CDR), পেশ করতেও নির্দেশ দিয়েছে আদালত।
আগামী ৮ সেপ্টেম্বর সিডিআর রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদি ডিভিশন বেঞ্চ৷
গত ১১ জুলাই খেজুরি থানার ভাঙনমারি গ্রামে দু’জনের দেহ উদ্ধার হয়। মৃতদের এক জনের নাম সুধীর পাইক, অন্য জন সুজিত দাস। পরিবারের দাবি, দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যদিও প্রাথমিক ভাবে বলা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তাঁদের। একই দাবি করেছিল শাসকদল তৃণমূল। তবে বিজেপির অভিযোগ, ধর্মীয় কারণে খুন হয়েছেন তাঁরা৷
advertisement
Location :
West Bengal
First Published :
Sep 03, 2025 1:56 PM IST
