এদিন সেই সংক্রান্ত বিষয়ে অশোক দেব বলেন, ‘‘জেঠু বলবে না তো কি বলবে আমাকে? আপনারা আমাকে কী বলে ডাকেন? আমার নাম ধরে ডাকবে নাকি? আমি বাবারও দাদা, ছেলেরও দাদা, আমি অভিভাবকের দাদা। আমি সবার দাদা। আমি জনপ্রতিনিধি।’’ এদিন অশোক দেব পরিষ্কার করে দিয়েছেন তিনি মনোজিতের চাকরি করে দেননি ৷
advertisement
উল্লেখ্য, সাউথ ক্যালকাটা ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি এই অশোক দেব। এই নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আগেও অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘তৃণমূলের বিধায়ক অশোক দেববাবু কি জানতেন না? এই অভিযুক্তকে পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন। এরকম আরও তিনটি ছেলেকে আপনি ঢুকিয়েছেন, আমাদের কাছে তথ্য প্রমাণও রয়েছে।’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2025 3:27 PM IST
