শুক্রবার তিনি বলেন, “যখন শ্রম আইন বা শ্রমিকদের মামলা শুনতাম তখন অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে বলেছিল ‘মা একে সরাও’। এখন জেলা স্কুল পরিদর্শক-সহ অন্যান্যরা মনে হয় কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন।”
advertisement
প্রসঙ্গত, ২৫শে জানুয়ারি শেষবার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার বিচার করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওইদিন রাতে শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরে চলে যায়। এরপর মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল হয়। নতুন বিচার্য বিষয় শ্রম এবং শিল্প সংক্রান্ত মামলা। শুক্রবার শ্রম সংক্রান্ত সংক্রান্ত মামলার বিচার করতে গিয়েই এই চাঞ্চল্যকর মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2024 2:38 PM IST
