TRENDING:

Iran Israel Conflict: মধ্যপ্রাচ্যে জ্বলছে আগুন, মক্কা-মদিনায় আটকে ছিলেন ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী! কীভাবে ফিরলেন?

Last Updated:

Iran Israel Conflict: মধ্যপ্রাচ্যে জ্বলছে আগুন, মক্কা-মদিনায় আটকে ছিলেন ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী! কীভাবে ফিরলেন? ভয়ঙ্কর সব অভিজ্ঞতা...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মধ্য প্রাচ্যের যুদ্ধের সময় মক্কা-মদিনায় গিয়ে আটকে ছিলেন মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম কন্যা প্রিয়দর্শিনী হাকিম। আটকে পড়েন তাঁর কন্যা ও মা অর্থাৎ ফিরহাদ হাকিমের স্ত্রী। কেমন ছিল প্রিয়দর্শিনীর অভিজ্ঞতা?
মক্কা-মদিনায় আটকে ছিলেন প্রিয়দর্শিনী হাকিম
মক্কা-মদিনায় আটকে ছিলেন প্রিয়দর্শিনী হাকিম
advertisement

সৌদি আরব থেকে কোনওরকমে দোল পূর্ণিমার সকালে বাড়ি ফিরলেন তাঁরা। কী পরিস্থিতি ছিল সেখানে? ফিরলেন কীভাবে? কতটা চিন্তিত ছিলেন ফিরহাদ হাকিম? তিনি বলেন, ”আমার মা, আমি এবং আমার মা গিয়েছিলাম। মদিনা থেকে মক্কায় আসতে হত। তার আগেই হামলার ঘটনার খবর পেলাম। মক্কা-মদিনায় গিয়ে আমি এই নিয়ে খুব একটা চিন্তায় ছিলাম না। কিন্তু, বাড়িতে দুই বোন, বাবা রয়েছেন। বাবা আমাদের সবসময় আগলে রাখেন। হামলার ঘটনার পরই বাবা দিনে ৬-৭ ফোন করছেন। বলছেন, তোরা চলে আয়।”

advertisement

আরও পড়ুন: এক বছর আগে দুর্ঘটনায় বাবার মৃত্যু, একই দিনে একভাবে প্রাণ গেল ছেলেরও, অবিশ্বাস্য-মর্মান্তিক!

প্রিয়দর্শিনী বলেন, ”মদিনা থেকে মক্কায় এলাম। আরও ২ দিন থাকার কথা ছিল। কিন্তু, আমরা খবর পেলাম, সৌদি আরবের জেদ্দা থেকে মুম্বই একটা ফ্লাইট যাচ্ছে। যার টিকিটও পাওয়া যাচ্ছিল। আমরা ওই ফ্লাইটে চলে আসি। জেদ্দা বিমানবন্দরে এসে দেখি পুরো শুনশান। সব বিমান দাঁড়িয়ে রয়েছে। কোভিডের মতো পরিস্থিতি।”

advertisement

আরও পড়ুন: রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে দিনের পর দিন অশান্তি, চরম পথ বেছে নিলেন প্রাক্তন ইঞ্জিনিয়ার যুবতী! বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড

বিমানবন্দরে এসে বারবার খোঁজ করতে হয়েছে বিমান কখন উড়বে। শেষ মুহূর্তে আবার সমস্যা করবে না তো? প্রিয়দর্শনী জানান, ”বিমান না পেলে কী করব, সেটা ভাবার সময়ই পাইনি। আমার মায়ের মানসিক শক্তি খুবই বেশি। আমিও কিছু ভাবছিলাম না। কিন্তু, বাবা এত চিন্তা করছিলেন। বিমানে ওঠার পরও ফোন করে জিজ্ঞাসা করেছিলেন, বিমানের দরজা বন্ধ করেছে। আমি বললাম, এখনও করেনি। তা শুনে বলেন, যদি এখন সবাইকে আবার নামিয়ে দেয়। আমি বাবাকে শান্ত থাকতে বলি। বাবা রাত ২-৩টে পর্যন্ত অ্যাপে দেখেছে, বিমানটা কোন রুট দিয়ে যাচ্ছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধামসা-মাদল ও ঘোড়া নাচের তালে তৃণমূলের মনোনয়ন, তাক লাগাল লোকসংস্কৃতির ছোঁয়া
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Iran Israel Conflict: মধ্যপ্রাচ্যে জ্বলছে আগুন, মক্কা-মদিনায় আটকে ছিলেন ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী! কীভাবে ফিরলেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল