TRENDING:

TMC Star Campaigner: তৃণমূলে যোগ দিয়েই তারকা প্রচারক প্রতীক উর, কোয়েল! তালিকায় আর কে কে?

Last Updated:

TMC Star Campaigner: ২০২৬ বিধানসভা ভোটের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল৷ ৪০ জন তারকা প্রচারকের তালিকায় জায়গা করে নিয়েছেন দলে সদ্য যোগ দেওয়া প্রতীক-উর রহমান৷ রয়েছেন তৃণমূলের আরও এক নতুন মুখ, রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৬ বিধানসভা ভোটের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল৷ ৪০ জন তারকা প্রচারকের তালিকাতেই নব্য-পুরনো মিশেল স্পষ্ট৷ শুরুতেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম৷ তবে দলে সদ্য যোগ দিয়েই এই তালিকায় উল্লেখ্যযোগ্য ভাবে জায়গা করে নিয়েছে প্রতীক-উর রহমান৷
তৃণমূলে যোগ দিয়েই তারকা প্রচারক প্রতীক উর, কোয়েল! তালিকায় আর কে কে?
তৃণমূলে যোগ দিয়েই তারকা প্রচারক প্রতীক উর, কোয়েল! তালিকায় আর কে কে?
advertisement

তালিকায় রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ অভিনেত্রী কোয়েল মল্লিকও৷ রয়েছেন তৃণমূলের ‘তারকা নেতা’ দেব৷ দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডলের নামও রয়েছে তারকা প্রচারকের তালিকায়৷ শনিবার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস৷

আরও পড়ুন: “রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল”, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম

advertisement

pdf

ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রচার করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়৷ শনিবার, মালদহ, মুর্শিবাদে প্রচার করেন মমতা৷ মালদহ থেকে প্রচারে মমতা বিজেপিকে নিশানা করে বলেন, ‘‘এই সরকার দিল্লিতে আর নেই দরকার। আগে পরিবর্তন করতে হবে। যাঁদের নাম কেটেছে, দলীয় নেতাদের অনুরোধ করব, শুধু প্রচার করলে হবে না। এটাও বড় কাজ। দিল্লি থেকে লোকেরা দেখে দেখে সংখ্যালঘু, তফসিলি, জনজাতিদের ভোট বাদ দিয়েছে। বিজেপি কোনও ধর্মে বিশ্বাস করে না। ওদের ধর্ম একটাই, মানুষ মারার ধর্ম। অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, এখানে দাঁড়িয়ে সভা করে যাঁদের নাম কেটেছেন, তাঁদের সঙ্গে কথা বলুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। ফোন করে নির্দেশ দেন, মালদহ, মুর্শিদাবাদে ভোট কাটুন। আমার কেন্দ্রেও ভোট কেটে দিয়েছে ৪০ হাজার। সব অফিসারদের বদলে দিয়েছে। ৫ রাজ্যে ভোট হচ্ছে। ৫০০ অফিসার বদলেছে। বাংলাতেই বদলেছে ৪০০ জনকে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

প্রসঙ্গত, এবারের প্রার্থী তালিকাতেও বড় বদল এনেছে তৃণমূল৷ সেখানেও নব্য এবং পুরনো প্রার্থীদের সহাবস্থান৷ প্রার্থী তালিকা প্রকাশের পরেই মমতা জানান, যে বিধায়করা টিকিট পাননি, তাঁদের অন্য ভাবে কাজে লাগাবে দল৷ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা নিজেই৷ ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী৷ বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ৷ পুরনো কেন্দ্র থেকেই টিকিট পাচ্ছেন মন্ত্রী জাভেদ আলি খান, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Star Campaigner: তৃণমূলে যোগ দিয়েই তারকা প্রচারক প্রতীক উর, কোয়েল! তালিকায় আর কে কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল