TRENDING:

ED Raid in I-PAC: ‘দলের হার্ডডিস্ক, নথি হাতানোর চেষ্টা করেছে,’ IPAC-এর অফিস, কর্ণধারের বাড়িতে জোড়া হানার পরে বিস্ফোরক মমতা

Last Updated:

কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরে ইডির হানা৷ ইডির আধিকারিকেরা যান সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও৷ ইডির হানার পরে সেখানে পুলিশকর্তাদের সঙ্গে সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেরিয়ে এসে সরাসরি আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে৷ অভিযোগ তোলেন, অনৈতিক ভাবে তাঁর দলের নথি হাতানোর চেষ্টা করা হচ্ছে৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ শুধু তাই নয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ খানিক একই সময়ে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও চলে ইডির হানা৷ ইডি বেরিয়ে যাওয়ার পরেই পুলিশ কমিশনারকে মনোজ বর্মাকে নিয়ে প্রতীকের বাড়িতে উপস্থিত হন মমতা৷ তার পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোজা চলে যান আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে৷ ঘটনাস্থলে রয়েছেন ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি৷
News18
News18
advertisement

দুপুর ১২টা নাগাদ তল্লাশি চলার সময়ে হঠাৎই প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী পৌঁছনোর মিনিট পাঁচেক আগেই সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও।

প্রতীকের বাড়ি থেকে কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন মমতা৷ হাতে ছিল আকাশি রঙের একটি ফাইল৷ তারপরে সংবাদ মাধ্যমের সামনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ অভিযোগ তোলেন, ইডি-কে কাজে লাগিয়ে তাঁদের দলের তথ্য হাতানোর চেষ্টা চলছে৷ হার্ডডিস্ক নেওয়ার চেষ্টা করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন: I-PAC-এর কর্ণধারের বাড়িতে ইডি-র হানা ! লাউডন স্ট্রিটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ ! শাহকে আক্রমণ মমতার

বাইরে এসে সংবাদমাধ্যমকে মমতা বলেন, ‘‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! প্রার্থী তালিকা হাতানোর চেষ্টা করেছিল৷ আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন! আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ডডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’

advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালে এই লাউডন স্ট্রিটে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাংলোয় হানা দিয়েছিল সিবিআই। তখনও সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা। প্রতিবাদে তিনি ধর্মতলায় ধর্নাও শুরু করেছিলেন। যার জেরে ঘটনা আদালতে বিশেষ প্রভাবশালী তকমা দেওয়া হয়েছিল রাজীব কুমারকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি জানান, মুখ্যমন্ত্রী এর আগেও সাংবিধানিক সংস্থার কাজে হস্তক্ষেপ করেছেন। ২০২১ সালে তিনি সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে গিয়েছিলেন এভাবেই৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid in I-PAC: ‘দলের হার্ডডিস্ক, নথি হাতানোর চেষ্টা করেছে,’ IPAC-এর অফিস, কর্ণধারের বাড়িতে জোড়া হানার পরে বিস্ফোরক মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল