সূত্রের খবর, আর্থিক গরমিলের নানা তথ্য রয়েছে আয়কর দফতরের কাছে,তার জন্যই এই হানা। ব্যবসায়ী দেশ-বিদেশে চিংড়ির রফতানি করেন। এই রাজ্যে তাঁর একাধিক বাড়ি রয়েছে। আজ সকাল থেকে বেশ কিছু ফাইলে এবং নগদ টাকায় অসঙ্গতি পেয়েছে আয়কর দফতর। বিভিন্ন ব্যাংকের একাউন্টের সঙ্গে তার আয়করের ফাইলটিও মিলিয়ে দেখছেন।বেশ কিছু কাঁচা বিল সংগ্রহ করেছে আয়কর দফতর। মামরাজের যে পরিমাণ চিংড়ির রফতানি হয় ,সেই রপ্তানির টাকা হাওলার মাধ্যমে আদান-প্রদান হত বলে দাবি সূত্রের।
advertisement
আরও পড়ুন: বিশ্বভারতীকে সোনার ডিম দেওয়া হাঁসের সঙ্গে তুলনা! ফের বিতর্কে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
আয়কর দফতরের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এক্ষেত্রে মামরাজের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার নয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2023 8:19 PM IST
