মিষ্টির দোকান খোলা দেখে এক গাল হাসি মিষ্টি প্রেমির। অনেকেই তো বলেই ফেললেন লকডাউনের মন খারাপের থেকে আরও মন ভারী করছিল বন্ধ মিষ্টির দোকান। মুখ্যমন্ত্রীর নির্দেশ শুনে ফুরফুরে মেজারে বাঙালি। মিষ্টি ব্যাবসায়ীদের তরফে দোকান খোলার সময় নিয়ে একটু মন খারাপ হলেও দোকান খোলা দেখে মুখে হাসি কলকাতাবাসীর। দোকান খোলা দেখে একের পর একজন, দুরত্ব বজায় রেখে সেই লাইন তৈরী হলেও কার্যত একটি লম্বা লাইন। অনেকে এতদিন মিষ্টি না পেয়ে অন্য খাদ্য সামগ্রীর মতই মিষ্টিও মজুত করল মঙ্গলবার। নবরাত্রিতে মিষ্টির অভাব ছিল এতদিন। মঙ্গলবার দোকান খোলায় সেই অভাবও মিটে গেল।
advertisement
SUSOBHAN BHATTACHARYA
Location :
First Published :
Apr 01, 2020 12:30 AM IST
