TRENDING:

শহরের এক নামী রেস্তোরাঁর খাবারের পাতে মিলল আরশোলা, ঘটনায় উত্তপ্ত এলাকা

Last Updated:

এবার শহরের এক নামী রেস্তোরাঁর খাবারে মিলল আরশোলা ৷ অন্তত এমনটাই দাবি করেছেন টালিগঞ্জ নিবাসী রজত পাল ৷ তাঁর অভিযোগ চায়না টাউন রেস্তোরাঁয় অন্যান্য খাবারের সঙ্গে মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার শহরের এক নামী রেস্তোরাঁর খাবারে মিলল আরশোলা ৷ অন্তত এমনটাই দাবি করেছেন টালিগঞ্জ নিবাসী রজত পাল ৷ তাঁর অভিযোগ চায়না টাউন রেস্তোরাঁয় অন্যান্য খাবারের সঙ্গে মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলেন তিনি ৷ পচা মাংসের পরে এবার খাবারে আরশোলা ! প্রশ্ন উঠছে খাদ্য় নিরাপত্তার ওপর ৷
advertisement

বেশ কিছুক্ষণ পরে যখন বাকি সব অর্ডারের সঙ্গে পাতে মিক্সড ফ্রায়েড রাইস পড়েছে ঠিক তখনই বিপত্তি ঘটেছে ৷ খেতে গিয়ে রজতবাবু দেখেছেন খাবারের প্লেটে একটি আরশোলা ৷ তৎক্ষণাৎ তিনি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে জানালে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ব্যাপারটি সেখানেই মিটমাট করে নেওয়ার কথা বলেছিলেন ৷ রেস্তোরাঁর কর্তৃপক্ষ খাবারের দাম কম নেওয়ার প্রস্তাবও দিয়েছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রস্তাব না মানলে শুরু হয় চাপান উতোর ৷ রজতবাবুকে শাসানি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ৷ শুরু হয় কথা কাটিকাটি পরে তা বচসায় পরিণত হয়েছে ৷ ঘটনা জের এলাকায় লোক জমায়েত হয় ৷ চায়না টাউন রেস্তোরাঁর বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন টালিগঞ্জ নিবাসী রজত পাল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরের এক নামী রেস্তোরাঁর খাবারের পাতে মিলল আরশোলা, ঘটনায় উত্তপ্ত এলাকা