TRENDING:

Nagerbazar Housewife Murder: মাকে শ্বাসরোধ করে খুন করল বাবা! সাক্ষী দশ বছরের ছেলে, নাগেরবাজারে হাড় হিম করা কাণ্ড

Last Updated:

বিয়ের পর থেকেই অমিত এবং বিউটির মধ্যে অশান্তি শুরু হয়৷ বেশ কিছু দিন ধরে ছাতাকলের ওই ভাড়া বাড়িতেই আলাদা আলাদ থাকছিলেন ওই দম্পতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘদিন ধরে চলছিল দাম্পত্য কলহ৷ যার জেরে নাবালক ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী৷ স্ত্রীকে হত্যার পর ছেলেকে রেখেই রাত তিনটের সময় বাড়ি ছেড়ে পালিয়েও গেল অভিযুক্ত৷
নাগেরবাজারে স্বামীর হাতে খুন গৃহবধূ৷
নাগেরবাজারে স্বামীর হাতে খুন গৃহবধূ৷
advertisement

বৃহস্পতিবার রাতে এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় নাগেরবাজারের ছাতাকল এলাকায়৷ অভিযুক্ত ওই ব্যক্তির নাম অমিত বসু৷ অমিত বসুর দশ বছরের ছেলের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে বিষয়টি জানাজানি হয়৷

স্থানীয় সূত্রে খবর, নাগেরবাজারের ছাতাকল এলাকায় দশ বছরের ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন অমিত দাস এবং বিউটি দাস নামে ওই দম্পতি৷ বছর এগারো আগে প্রেম করেই তাঁদের বিয়ে হয়৷ প্রথমে অমিত নিরাপত্তারক্ষীর কাজ করলেও পরে কোনও কাজ করতেন না তিনি৷ অমিতের স্ত্রী বিউটিশিয়ানের কাজ করতেন৷

advertisement

বিউটির পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকেই অমিত এবং বিউটির মধ্যে অশান্তি শুরু হয়৷ বেশ কিছু দিন ধরে ছাতাকলের ওই ভাড়া বাড়িতেই আলাদা আলাদ থাকছিলেন ওই দম্পতি৷ গতকাল রাতে অমিত তার সন্তানকে জানায় আজ তারা একসঙ্গে ঘুমোবে৷ এর পরই গভীর রাতে ওই দম্পতির দশ বছরের ছেলে দেখে, বাবা শ্বাসরোধ করে তার মাকে খুন করছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

স্ত্রীকে হত্যার পরই টাকা পয়সা নিয়ে পালায় অমিত৷ রাতেই নিজের মামাকে ফোন করে গোটা ঘটনার কথা জানায় ওই দম্পতির ছেলে৷ খবর পেয়েই মধ্যমগ্রাম থেকে নাগেরবাজারে চলে আসেন বিউটির বাপের বাড়ির লোকজন৷ ওই নাবালকের কান্নাকাটিতে ততক্ষণে প্রতিবেশীরাও জড়ো হয়ে যান৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ৷ ওই নাবালকের জবানবন্দি নেয় তারা৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ খোঁজ চলছে বিউটির স্বামীর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nagerbazar Housewife Murder: মাকে শ্বাসরোধ করে খুন করল বাবা! সাক্ষী দশ বছরের ছেলে, নাগেরবাজারে হাড় হিম করা কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল