TRENDING:

'মুখ্যমন্ত্রী আমাদের হবে...!' হুমায়ুনের সঙ্গে জোট গড়ে দাবি ওয়াইসির! দুই 'ভাই' যৌথ সভা করবেন কলকাতাতেও! নিশানায় মমতা

Last Updated:

Humayun Kabir Asaduddin Owaisi Alliance: 'ডেপুটি সিএম নয়, সিএম হবে আমাদের'! যৌথ সভা করে বিরাট দাবি! ওয়াইসি-হুমায়ুন কবীর জোট গঠন বাংলায়।

advertisement
কলকাতা: আভাস মিলেছিল মঙ্গলবার রাতেই। এবার সিলমোহর। সাংবাদিক বৈঠক করে জোটের ঘোষণা করে দিলেন মিমের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি ও হুমায়ুন কবীর। বুধবার সকালে একযোগে সাংবাদিক বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর ও আসাদউদ্দিন ওয়াইসি। সেখান থেকেই আগামী বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা করে দিলেন দুই নেতা।
ওয়াইসি-হুমায়ুন কবীর জোট!
ওয়াইসি-হুমায়ুন কবীর জোট!
advertisement

ওয়াইসি বলেন, “এআইএমআইএম জোট করছে হূমায়ুন কবীরের দলের সঙ্গে। দু একটি সিট আছে আলোচনায়। বাকি সব ঘোষণা হবে শীঘ্রই। রাজ্যে সংখ্যালঘু নেতা নেই যেখানে, সেখানে মানুষের অসুবিধা রয়েছে। আগামী দিনেও এই জোট থাকবে।”

আরও পড়ুন: হাই ভোল্টেজ ‘বহরমপুর’…! এবার অধীরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র! কে এই সুব্রত?

advertisement

অন্যদিকে ওয়াইসিকে ‘দাদা’ সম্বোধন করে হুমায়ুন কবীর বললেন, “ওয়াইসি আমার বড় ভাই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা যৌথভাবে অংশ নেব। আজ সব প্রার্থীর নাম ঘোষণা হবে। ২০টি মিছিলে সামিল হবেন ওয়াইসি। ১লা এপ্রিল বহরমপুর থেকে শুরু হবে মিছিল। মুর্শিদাবাদ, আসানসোল, কলকাতাতেও হবে মিছিল। বিহার, হায়দ্রাবাদ থেকে ‘মিম’ নেতারাও আসবেন এই মিছিলে যোগ দিতে।”

advertisement

সাংবাদিক বৈঠক থেকে যৌথ বার্তা দিয়ে ওয়াইসির দাবি, ‘ডেপুটি সিএম নয়, সিএম হবে আমাদের’! কেউ এটাকে আটকাতে পারেনি। আজ বাকিটা প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। যৌথ কর্মসূচি নেওয়া হবে। ৪ঠা মে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
আরও দেখুন

একইসঙ্গে দলের তরফে মুখ্যমন্ত্রী পদের দাবি তুলে তিনি বলেন, “মমতাই বিজেপি। সোমনাথ চট্টোপাধ্যায় থাকাকালীন অনুপ্রবেশকারী নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বাড়তে দিয়েছে কে? সাচ্চা কমিটি দেখিয়েছে লেফ্টরাও। করেছে, চলে গিয়েছে, এরাও তাই করছে।” এরপরেই নতুন দলের ‘প্রতীক’ প্রকাশ করেন হুমায়ুন-ওয়াইসি। সেইসঙ্গে তাঁদের হুঙ্কার, “আমাদের প্রতীক, বাঁশি। আর এই বাঁশি বাজিয়েই সবাইকে মাঠ থেকে বের করে দেব।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'মুখ্যমন্ত্রী আমাদের হবে...!' হুমায়ুনের সঙ্গে জোট গড়ে দাবি ওয়াইসির! দুই 'ভাই' যৌথ সভা করবেন কলকাতাতেও! নিশানায় মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল