TRENDING:

দোলের দিন হাওড়া মেইন-কর্ড লাইনে বাতিল একাধিক ট্রেন, ভিড় সামলাতে হাওড়া স্টেশনে কী করা হচ্ছে? জেনে নিন

Last Updated:

হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের প্ল্যাটফর্ম নম্বর ৮ ও ৯-এর মধ্যে এই ক্যাব রোড রয়েছে। ফরসোর রোড থেকে গাড়িগুলি এই রোডে প্রবেশ করে। ওয়ান ওয়ে রুট। সেই ক্যাব রোড হোলির ভিড় সামলাতে ২৮.০২.২০২৬ থেকে ০২.০৩.২০২৬ তারিখ পর্যন্ত সন্ধ্যার সময়ে হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড বন্ধ থাকবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ভারতের প্রাচীনতম ও বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স।‌ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই স্টেশনে দিয়ে পারাপার করেন। লক্ষাধিক নিত্যযাত্রীর চলাচল এই স্টেশনে। ১৮৫৪ সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এটি শুরু করে। ১৮৫৪ সালের ১৫ অগাস্ট ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন হাওড়া স্টেশন থেকে হুগলি পর্যন্ত চলাচল করে। ভারতের ব্যস্ততম রেলস্টেশনের মধ্যে এটি একটি। প্রতিদিন ৪৫০টি-র বেশি লোকাল ট্রেন এবং ১০০টির বেশি দূরপাল্লার ট্রেন চলাচল করে এখানে।
হোলিতে ভিড় সামলাতে হাওড়া স্টেশনে কী করা হচ্ছে ? (File Image)
হোলিতে ভিড় সামলাতে হাওড়া স্টেশনে কী করা হচ্ছে ? (File Image)
advertisement

হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের প্ল্যাটফর্ম নম্বর ৮ ও ৯-এর মধ্যে এই ক্যাব রোড রয়েছে। ফরসোর রোড থেকে গাড়িগুলি এই রোডে প্রবেশ করে। ওয়ান ওয়ে রুট। সেই ক্যাব রোড হোলির ভিড় সামলাতে ২৮.০২.২০২৬ থেকে ০২.০৩.২০২৬ তারিখ পর্যন্ত সন্ধ্যার সময়ে হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড বন্ধ থাকবে এবং যাত্রী প্রতীক্ষালয়  ( HOLDING AREA) হিসেবে ব্যবহৃত হবে ৷

advertisement

এর পাশাপাশি দোলযাত্রা উপলক্ষে হাওড়া মেইন ও কর্ড লাইনে একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ ৩ মার্চ, মঙ্গলবার দোলের দিন সকাল থেকে সারাদিনে মোট ৬৫টি লোকাল ট্রেন বন্ধ থাকবে ৷ পাশাপাশি, একাধিক রুটে পরিষেবা সংক্ষিপ্ত করা হয়েছে ৷ দোলের দিন নিত্যযাত্রী সংখ্যা অনেকটাই কম থাকবে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ এ বছরও তাই দোলের দিন হাওড়া এবং শিয়ালদহ বিভাগে বেশ কিছু ট্রেন বাতিল রাখার কথা ঘোষণা করল পূর্ব রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দোলের দিন হাওড়া বিভাগে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬৫টি ট্রেন বাতিল করা হচ্ছে। এ ছাড়াও, হোলির দিনে শিয়ালদহ বিভাগে ট্রেনের সূচিতে রদবদল করা হয়েছে।

advertisement

আরও পড়ুন- নিউজিল্যান্ডের হারে বেঁচে রইল পাকিস্তানের আশা, ১৩ ওভারে রান তাড়া না ৬১ রানে জয়? কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান, জেনে নিন

আসন্ন হোলি উৎসব উপলক্ষে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে হোলি বা দোলযাত্রা উদযাপন উদ্দেশ্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া স্টেশন থেকে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। হোলি উৎসবের এই সম্ভাব্য ভিড় বিবেচনা করে এবং সুষ্ঠু জননিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার স্বার্থে ২৮.০২.২০২৬ থেকে ০৩.০৩.২০২৬ পর্যন্ত হাওড়া স্টেশনে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন– টেক অফের পরেই বিপত্তি ! টাকার বান্ডিল ভর্তি বিমান ভেঙে পড়ল বলিভিয়ার হাইওয়েতে, মৃত ১৫

যাত্রীদের নির্বিঘ্ন ও স্বচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করতে হাওড়া স্টেশনে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে:

• আগামী ২৮.০২.২০২৬, ০১.০৩.২০২৬ এবং ০২.০৩.২০২৬ তারিখে প্রতিদিন সন্ধ্যা ১৮:০০ থেকে রাত ২৩:০০ পর্যন্ত হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড (Old Cab Road) সাধারণ চলাচলের জন্য বন্ধ থাকবে এবং এটি যাত্রীদের অবস্থানের জন্য হোল্ডিং এরিয়া (Holding Area) হিসেবে ব্যবহৃত হবে।

advertisement

• উক্ত সময়ে যাত্রীগণ ওল্ড ক্যাব রোডের পরিবর্তে নিউ ক্যাব রোড (New Cab Road) ব্যবহার করতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

• নির্ধারিত এই সময়ের মধ্যে ওল্ড ক্যাব রোডে কোনও প্রকার যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।

বাংলা খবর/ খবর/কলকাতা/
দোলের দিন হাওড়া মেইন-কর্ড লাইনে বাতিল একাধিক ট্রেন, ভিড় সামলাতে হাওড়া স্টেশনে কী করা হচ্ছে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল