এরপর আজ সকাল থেকে শিশুটির পরিস্থিতি আবার অবনতি হলে বেলা তিনটা নাগাদ ফের হাসপাতালে নিয়ে আসে৷ অভিযোগ, ইমার্জেন্সিতে দেখানোর সময়ই মৃত্যু হয় শিশুটির৷ এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে শিশুর পরিবার৷ অভিযোগ, পরিবার-পরিজন এর সঙ্গে পুলিশের ঝামেলা বাঁধে৷ দু’পক্ষের বচসা হাতাহাতি৷
আরও পড়ুন: রোজই চড়েন! বলুন তো ‘বাসের’ ফুল ফর্ম কী? ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন
advertisement
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই ডোমকল হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ ওঠে৷ চিকিৎসার গাফিলতিতে ডোমকলের এক প্রাইভেট ক্লিনিকে মৃত্যু হয় ৪ মাসের শিশুর৷ ঘটনাটি ঘটেছে ডোমকলের হাসপাতাল মোড়ের শিশুরোগ বিশেষজ্ঞ ডা: হুমায়ুন কবীরের ক্লিনিকে৷ সেই হাসপাতালে অভিযোগ ওই শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ থাকা সত্ত্বেও নাম না আসায় সকাল ১১টা থেকে দীর্ঘক্ষণ ক্লিনিকে বসিয়ে রাখে কর্মচারীরা।
শিশুর পরিবারের অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই শিশুটিকে চিকিৎসককে দেখানো হয়নি। অভিযোগ সেই কারণেই মারা যায় শিশুটি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পরে শিশুর পরিবারের লোকেরা।
