TRENDING:

রাজ্যের প্রস্তাবেই সায়, ডিজি-মুখ্যসচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের প্রস্তাব মেনেই মুখ্যসচিব এবং ডিজি-র সঙ্গে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বৈঠকে রাজি হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার জেরে গত সোমবার রাজ্যের মুখ্যসচিব অলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্রকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে তলব করা হয়েছিল৷ কিন্তু সেই হাজিরা এড়িয়েছিলেন রাজ্য পুলিশ- প্রশাসনের দুই শীর্ষ আধিকারিক৷ কিন্তু ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে তাঁদেরকে  দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল৷
advertisement

যদিও এবারেও দিল্লি যেতে নারাজ ছিলেন মুখ্যসচিব এবং ডিজি৷ করোনা আবহে তাঁদের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রককে জানান তাঁরা৷ বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রস্তাব দেয় রাজ্য৷ সেই প্রস্তাবেই সায় দিয়েছে কেন্দ্র৷ ফলে এ দিন বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি-র ভার্চুয়াল বৈঠক হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের গাফিলতির দিকেই আঙুল তুলেছে কেন্দ্র৷ বিজেপি সভাপতির নিরাপত্তায় ঘাটতি ছিল বলেও মত কেন্দ্রের৷ পুলিশ, প্রশাসনের শীর্ষ কর্তা হিসেবে এই গাফিলতির দায় ডিজি এবং মুখ্যসচিবের বলেই মনে করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেই কারণে দেখিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার সামনে হাজিরা দিতে বলা হয় ডিজি এবং মুখ্যসচিবকে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের প্রস্তাবেই সায়, ডিজি-মুখ্যসচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল