আজই পরীক্ষার বিস্তারিত সূচি ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ পরীক্ষার সময়সীমা সকাল ১০টা থেকে দুপুর ১.১৫৷ প্র্যক্টিক্যাল পরীক্ষার ক্ষেত্রে করোনা অতিমারির জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দেশে বলা হয়েছে, করোনার জন্য স্কুলগুলিকে নিজ নিজ দায়িত্বে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেবে এবং ২০ এপ্রিলের মধ্যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর জমা দিতে হবে৷ প্র্যাক্টিক্যাল পরীক্ষার প্রশ্নও সংসদ পাঠাবে না৷ তা স্কুল কর্তৃপক্ষই ঠিক করবে৷
advertisement
তবে করোনার জন্য দীর্ঘদিন প্র্যাক্টিক্যাল ক্লাস না হওয়ার পর ছাত্রছাত্রীরা কীভাবে পরীক্ষা দেবে, তা নিয়ে পড়ুয়াদের মধ্যে উদ্বেগ থাকছেই৷
পাশাপাশি, ১৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষ হবে বলেও এ দিন সংসদের তরফে জানানো হয়েছে৷
Somraj Bandopadhyay
Location :
First Published :
Dec 24, 2020 7:04 PM IST
