TRENDING:

Gyanesh Kumar on Voting Phase: ২০২১-এ সাত দফায়, ২৬-এ বাংলায় কত দফায় ভোট? জবাব দিলেন জ্ঞানেশ কুমার

Last Updated:

বাংলায় সব বৈধ ভোটার ভোট দিতে পারবেন, আশ্বস্ত করেছেন জ্ঞানেশ কুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলায় কত দফায় বিধানসভা নির্বাচন হবে? গতকাল রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি এক থেকে দু দফায় ভোটের দাবি জানিয়ে এসেছিল কমিশনের ফুল বেঞ্চের কাছে৷ যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের দফা নিয়ে আলাদা করে কোনও দাবি জানায়নি৷
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷
advertisement

এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন, বাংলায় কত দফায় ভোটগ্রহণ হবে তা নির্ভর করছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে৷ দিল্লিতে ফিরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনের ফুল বেঞ্চ৷

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল, মহারাষ্ট্রের মতো রাজ্যে ২৮৮টি আসনে এক দফায় শান্তিপূর্ণ ভোট হলে কেন বাংলায় এক দফায় ভোট করা সম্ভব নয়? তারই জবাবে রাজ্যের ভোটের দফা নিয়ে এই মন্তব্য করেন জ্ঞানেশ কুমার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

তবে জ্ঞানেশ কুমার এ দিন জানিয়েছেন, রাজ্যে ভোট শান্তিপূর্ণ ভাবে করার জন্য গতকালের বৈঠকেই পুলিশ প্রশাসনের কর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ এ বিষয়ে কমিশন যে কোনও আপোস করবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার৷ তবে একই সঙ্গে জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Gyanesh Kumar on Voting Phase: ২০২১-এ সাত দফায়, ২৬-এ বাংলায় কত দফায় ভোট? জবাব দিলেন জ্ঞানেশ কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল