TRENDING:

গুটখা, পানমশালা নিষিদ্ধ বাংলায়, দিন ঘোষণা করল নবান্ন, কেনা-বিক্রি সব বন্ধ

Last Updated:

Gutkha- রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, ৭ নভেম্বর থেকে রাজ্যে গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি। আরও এক বছর নিষেধাজ্ঞা জারি থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা- উৎসবের মরশুম চলছে। এরই মধ্যে রাজ্য সরকারের আরও একটি বড়সড়া ঘোষণা। বাংলায় গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রি ও তৈরিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।
advertisement

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, ৭ নভেম্বর থেকে রাজ্যে গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি। আরও এক বছর নিষেধাজ্ঞা জারি থাকবে।

সেই বিবৃতিতে খাদ্যসুরক্ষার নির্দিষ্ট ধারা উল্লেখ করা হয়েছে। তামাক ও নিকোটিন জাতীয় জিনিস ব্যবহার করা হয় যে সব পণ্যে সেগুলি স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। তাই পানমশলা, গুটখার বিক্রি, মজুতকরণ, নিষিদ্ধ করা হচ্ছে একবছরের জন্য।

advertisement

আরও পড়ুন- জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ‘অপমৃত্যু’ ঘটাল কে? বিস্ফোরক তথ্য শুভেন্দু অধিকারীর

২০১১ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি-র বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা-র বিভিন্ন ধারায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

২০০৬ সালে কেন্দ্রের তরফে খাদ্য সুরক্ষা ও গুণমান আইন অনুযায়ী নিকোটিন বা তামাকযুক্ত পণ্য ক্ষতিকারক বলে ঘোষণা করার পর থেকে দেশের একাধিক রাজ্যে সেগুলি ক্রয় ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাতেও গুটখা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল।

advertisement

বাংলার কোথাও ৭ নভেম্বর থেকে গুটখা, পানমশলা পাওয়া যাবে না। তা মজুত করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বহু মানুষ পানমশলা, গুটখার নেশায় আসক্ত। এমনকী অনেকে সেগুলি প্রস্তুতকারক সংস্থার কাজেও যুক্ত।

আরও পড়ুন- শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত ‘দানা’! কলকাতায় কি ফের দুর্যোগের মেঘ? রইল আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

বহু দোকানে বিক্রি হয় এই পান মশলা ও গুটখা। ফলে বহু মানুষের পেশাগতভাবে সমস্যায় পড়তে হবে। তবে চারপাশে গুটখার পিক ফেলার ছবিটা এবার বদলাবে বলে মনে করছেন অনেকেই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গুটখা, পানমশালা নিষিদ্ধ বাংলায়, দিন ঘোষণা করল নবান্ন, কেনা-বিক্রি সব বন্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল