TRENDING:

কলকাতা বিশ্ববিদ্যালয়ে TMCP গোষ্ঠী সংঘর্ষ, আহত বেশ কিছু পড়ুয়া

Last Updated:

ফের উত্তেজনা ছড়াল কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৷ তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্ত্বর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের উত্তেজনা ছড়াল কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৷ তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্ত্বর ৷ প্রথমে বৃহস্পতিবার দুপুরেই পরীক্ষার খাতার স্ক্রুটিনি চলাকালীন বহিরাগত নিয়ে TMCP রাজ্য সভানেত্রী জয়া দত্তের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় ৷
advertisement

ভোট নিয়ে অনিয়মের অভিযোগ জানাতে অনুমতি ছাড়াই সদলবলে উপাচার্যের ঘরে ঢুকে যান রাজ্য সভানেত্রী ৷ উপার্চাযের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে বাইরে আসার পরই তৃণমূল ছাত্র পরিষদের দু’দল পড়ুয়ার মধ্যে ঝামেলা বেঁধে যায় ৷

তর্কাতর্কি থেকে হাতাহাতি ৷ মুহূর্তে রণক্ষেত্র হয়ে যায় কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্কোয়ার ক্যাম্পাস ৷ সংঘর্ষে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন ৷ আহতদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

advertisement

আরও পড়ুন

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্ক্রুটিনি চলাকালীন বহিরাগত নিয়ে বিক্ষোভে TMCP

TMCP-র একাংশের অভিযোগ, ঝামেলা করেছে বহিরাগতরা ৷ অন্য দল আবার প্রশ্ন তুলেছে তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতির সামনে কিভাবে এমন ঘটনা ঘটল?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের এদিনের কীর্তিতে প্রবল ক্ষুব্ধ উপাচার্য আশুতোষ ঘোষ ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা বিশ্ববিদ্যালয়ে TMCP গোষ্ঠী সংঘর্ষ, আহত বেশ কিছু পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল