মুম্বিয়ের ছেলে ওঙ্কার লুদব। তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। তারপর লুদবের ব্রেনের মৃত্যু ঘটে। যাকে বলে ব্রেন ডেথ। কিন্তু শরীরের বাকি অর্গানগুলো তখনও ঠিক থাকে। এদিকে হার্টের রোগে আক্রান্ত হয় দমদমের এক মহিলা। তাঁকে ভর্তি করা হয় বাইপাসের এক হাসপাতালে। তারপর মুম্বইয়ের ওঙ্কারের হার্ট নিয়ে আসা হয় কলকাতায়। কলকাতা বিমান বন্দর থেকে বাইপাসের হাসপাতালের দূরত্ব ১৮ কিলোমিটার। এই পুরো রাস্তাটা গ্রিন করিডর তৈরি করা হয়। তারপর মাত্র ১৬ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে হার্ট নিয়ে পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। ওই যুবকের হৃদয় এখন দমদমের মহিলার শরীরে। কলকাতায় এর আগেও গ্রিন করিডর করে অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। তবে একেবারে মুম্বই থেকে সোজা কলকাতায় অঙ্গদান সত্যিই অভাবনীয়। তাও গোটা ব্যাপারটা করা হয়েছে মাত্র ৪ঘন্টার মধ্যে।
advertisement
Location :
First Published :
May 28, 2019 11:42 PM IST
