TRENDING:

Gradation In Bengal BJP: শুধু মুখে বুলি কপচে পাওয়ার দেখানোর দিন শেষ! দিলীপ-সুকান্ত-শুভেন্দুদের ‘কাজ’ দেখিয়েই করতে হবে প্রমাণ, বঙ্গ বিজেপিতে এবার গ্রেডেশন, কী হবে এবার

Last Updated:

Gradation in Banga BJP: পারফরম্যান্সের ভিত্তিতে নেতাদের দেওয়া হবে গ্রেড! বঙ্গ বিজেপিতে আসছে নয়া গ্রেডেশন 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিন কয়েক আগে রাজ্যের রাজনৈতিক দলগুলিকে বিএলএ-র তালিকা সিইও দফতরে পাঠানোর নির্দেশ দেয় কমিশন, সেই সময়ই প্রশ্ন ওঠে রাজ্যের সমস্ত বুথ থেকে কি ‘বিরোধী মুখ’ হিসাবে উঠে আসতে পারবে বিজেপি? দলের রাজ্য নেতৃত্বরা বলেছিলেন, অধিকাংশ বুথে তাদের কমিটি গঠন করা হবে। শুধু কমিটি গঠন হলেই তো হবে না। তবে কিছু এলাকায় এখনও কাজ বাকি। সংখ্যালঘু বুথে সাংগঠনিক দুর্বলতার অভিযোগ রাজ্য বিজেপি মানছে না।
পারফরম্যান্সের ভিত্তিতে নেতাদের দেওয়া হবে গ্রেড! বঙ্গ বিজেপিতে আসছে নয়া গ্রেডেশন 
পারফরম্যান্সের ভিত্তিতে নেতাদের দেওয়া হবে গ্রেড! বঙ্গ বিজেপিতে আসছে নয়া গ্রেডেশন 
advertisement

তাদের দাবি, সন্ত্রাস কবলিত অঞ্চলে কাজ করা কঠিন হলেও, সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ চলছে। প্রয়োজন সাংগঠনিক জোর তৈরির, প্রয়োজন ভাল পারফরমেন্সের। এবার বুথে বুথে কমিটি গঠনের পর সেই নিয়েই ভাবিত বাংলার গেরুয়া শিবির। সূত্রের খবর, আগামী ১৬ থেকে ২২ অগাস্ট  পর্যন্ত জেলা পর্যায়ে বুথ কমিটি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও এই সময়কালেই হবে বাকি ১৫ হাজার বুথে ভেরিফিকেশনের কাজও।

advertisement

আরও পড়ুন – Bizzare News: হায় হায় আজও এটা হয়, হাসপাতালে পোস্টমর্টেম করতে আসা কিশোরের দেহে পরের পর আঘাত, গুণতুক করে বাঁচানোর চেষ্টা ওঝার, তারপর কী হল…

আর সেই প্রশিক্ষণের পরেই এন্ট্রি নেবে পারফরমেন্স গ্রেড। এদিনের বুথ কমিটি সংক্রান্ত আয়োজিত কর্মশালায় বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল জানিয়েছেন, সব নেতাদের সব ধরনের কাজের পারফরমেন্স কেমন, তা মূল্যায়ন করা হবে। সেই ভিত্তিতেই সকল নেতাদের গ্রেড প্রদান করা হবে। আপাতত বুথ স্তরের আলোচনায় এই কথা উঠে আসলেও, ‘গ্রেড-প্রথার’ ব্যাপ্তি অনেকটাই বলে মনে করছেন বিজেপি একাংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

বুথ কমিটি তৈরি হয়েছে শীঘ্রই রাজ্য ও জেলা কমিটিও তৈরি হবে। সুতরাং, পারফরম্যান্সের খাঁড়া সেখানেও পড়তে চলেছে বলেই ধারণা একাংশের। কর্মশালায় উপস্থিত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল জানান, সব নেতাদের কাজের ধরন ও দক্ষতা খতিয়ে দেখা হবে এবং সেই অনুসারে গ্রেড প্রদান করা হবে। দলের একাংশের মতে, এই গ্রেড ব্যবস্থা শুধুমাত্র বুথ নয়, ভবিষ্যতে রাজ্য ও জেলা কমিটিতেও প্রভাব ফেলতে পারে। যদিও বিজেপি সূত্রে খবর ইতিমধ্যেই জেলা নেতাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে তারা যেন নিজ নিজ জেলায় সংগঠনের কাজে মাঠে-ময়দানে নেমে অংশগ্রহণ করেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gradation In Bengal BJP: শুধু মুখে বুলি কপচে পাওয়ার দেখানোর দিন শেষ! দিলীপ-সুকান্ত-শুভেন্দুদের ‘কাজ’ দেখিয়েই করতে হবে প্রমাণ, বঙ্গ বিজেপিতে এবার গ্রেডেশন, কী হবে এবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল