TRENDING:

Election Commission: ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করতে পারেন? নির্বাচন কমিশনকে জবাব দিল রাজ্য

Last Updated:

এসআইআরের শুনানিতে ডাক পাওয়া একাধিক ভোটার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে জমা দিচ্ছেন। এই নিয়ে রাজ্যকে চিঠি লিখেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এবার সেই চিঠির উত্তর দিল রাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

কলকাতা: এসআইআরের শুনানিতে ডাক পাওয়া একাধিক ভোটার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে জমা দিচ্ছেনএই নিয়ে রাজ্যকে চিঠি লিখেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এবার সেই চিঠির উত্তর দিল রাজ্য

advertisement

রাজ্যের থেকে মূলত জানতে চাওয়া হয়েছিল, ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করতে পারেন? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে সেই চিঠির জবাব দিল রাজ্য। রাজ্য জানিয়েছে, ১৯৯৯ সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলাশাসকদের হাতে

advertisement

আরও পড়ুন: ‘আমরা দিলীপ ঘোষ ও বিজেপির বিরোধী, কিন্তু তপন সিকদারের পরে উনি একমাত্র সফল’! বললেন কুণাল ঘোষ

১৯৯৯ সালের পর থেকে এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয় এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক বা এসডিওদের হাতে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে চিঠির উত্তর দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালকে।

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গে তুষারপাত হলেও দক্ষিণবঙ্গে এসব জেলায় পড়বে গরম, শুক্রবার থেকেই বাড়বে তাপমাত্রা

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি পর্বে একাধিক ভোটার ডোমিসাইল সার্টিফিকেট জমা দিচ্ছেন। মূলত এই ডমিসাইল সার্টিফিকেটকে স্থানী ঠিকানা পত্র হিসাবেই জমা দিচ্ছেন শুনানিতে ডাক পাওয়া একাধিক ভোটার। তার জেরেই এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা কাদের রয়েছে তা রাজ্যের থেকে জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে ডোমিসাইল সার্টিফিকেট এসআইআরের শুনানিতে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করতে পারেন? নির্বাচন কমিশনকে জবাব দিল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল