শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। মমতার তোলা যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে তাঁকেই পাল্টা নিশানা করে বিজেপি। এদিন সেই প্রসঙ্গেই তির্যক মন্তব্য রাজ্যপালের ৷ জগদীপ ধনখড় বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে কী তথ্য আছে জানি না ৷ এরাজ্যেও ব্যক্তির গোপনীয়তা ভঙ্গ হচ্ছে ৷ অনেকেই আমাকে সেই অভিযোগ করেছেন ৷’
advertisement
এর আগে মমতার মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী বলেন, ‘মমতা বিরোধী এমনকি তৃণমূলের লোকেদেরও ফোন ট্যাপ করেন। ২ বছর ধরে রাজীব কুমারকে দিয়ে উনি ফোন ট্যাপ করেছেন। কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলার আগে নিজে কী করেছেন সেটা বলুন ৷’ রবিবার মুখ খুললেন রাজ্যপাল। তাঁর গলাতেও যেন একই সুর। ফোনে আড়ি পাতার অভিযোগ ঘিরেও কি ফের রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছেন রাজ্যপাল?
advertisement
Location :
First Published :
Nov 03, 2019 6:20 PM IST
