TRENDING:

‘কার্নিভাল দেখানোর নাম করে ডেকে আমাকে অপমান করা হয়েছে’, অভিযোগ রাজ্যপালের

Last Updated:

দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে ৷ যাদবপুরের ঘটনার পর এবার শারদ কার্নিভাল ৷ দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ কার্নিভাল দেখানোর নাম করে ডেকে ৪ ঘণ্টা বসিয়ে রেখে রাজ্যের বিরুদ্ধে অপমানের অভিযোগ রাজ্যপালের ৷
advertisement

শারদ কার্নিভাল নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে জগদীপ ধনকড়ের তোপ, ‘রাজ্যে গণতন্ত্রের কালো অধ্যায় চলছে ৷ ১১ অক্টোবর রাজ্য সরকার তাঁকে কার্নিভালে আমন্ত্রণ করেও পদের যোগ্য সম্মান দেওয়া হয়নি ৷ আলাদা মঞ্চে বসিয়ে রেখে আমাকে অপমান করা হয়েছে ৷ ২০-২২ জনের পিছনে বসতে দেওয়া হয় ৷ দীর্ঘ ৪ ঘণ্টার মধ্যে বহুবার আসন বদলের অনুরোধ করেও লাভ হয়নি ৷ ৪ ঘণ্টা বসিয়ে রেখেও দেখতে দেওয়া হয়নি কার্নিভাল ৷’

advertisement

জগদীপ ধনকড় প্রশ্ন তুলেছেন, ‘ ১১ অক্টোবরের ঘটনায় মর্মাহত ৷  রাজ্যপাল একটি সাংবিধানিক পদ ৷ রাজ্যের প্রথম নাগরিকের কি এমনই আসন প্রাপ্র্য? এটা কি জরুরি অবস্থা নয়? ’

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

যদিও রাজ্যপালের এই অভিযোগ নস্যাৎ করেছেন বিধানসভার মুখ্য সচেতক তাপস রায় ৷ বলেন, ‘রাজ্যপাল যে কথা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ ওনাকে সম্মান দিতেই আলাদা মঞ্চ তৈরি করা হয়েছিল ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কার্নিভাল দেখানোর নাম করে ডেকে আমাকে অপমান করা হয়েছে’, অভিযোগ রাজ্যপালের