TRENDING:

পুজোর আগেই ঘরে ফিরলেন মা, বাড়ির হদিশ দিল হ্যাম রেডিও

Last Updated:

তিনবছর পর ঘরে ফিরলেন রামো দেবি। বাড়ি বিহারের সাহারসা জেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোসাবা: তিনবছর পর ঘরে ফিরলেন রামো দেবি। বাড়ি বিহারের সাহারসা জেলায়। হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগণার গোসাবায়। স্বামী মারা যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ভুলে যান ঘরে ফেরার পথ। হ্যাম রেডিও সদস্যদের সহায়তায় হদিশ মিলল পরিবারের।
advertisement

মনসাপুজোর মেলায় উদ্ধার অসুস্থ বৃদ্ধা। খোঁজ নিতে গিয়ে জানা যায়, অজানা ভাষায় কথা বলছেন তিনি। ডাক পরে হ্যাম রেডিও ক্লাবের মেম্বরদের। তারাই শুরু করেন খোঁজ। জানাযায় ছেত্রী ভাষায় কথা বলছেন বৃদ্ধা। বিহারের এক উপজাতি সম্প্রদায়ের ভাষা ছেত্রী। কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ মেলে মিথিলেশ চৌধরির। সম্পর্কে বৃদ্ধার দেওর। তিনিই খবর দেন দিল্লিতে রামো দেবির ছেলেকে।

advertisement

বিহারের সাহারসা থেকে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা ব্লকের প্রত্যন্ত কচুখালি এলাকা। স্বামীর মৃত্যু পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মনের ভুলে পেরিয়ে এসেছিলেন ৬৩৫/৪০ কিলোমিটার পথ। ছেলেই জানায় বছর তিনেক আগে ঘর থেকে বেরিয়ে হারিয়ে যান বৃদ্ধা।

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

মনসা মেলা থেকে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করেন, শুভঙ্কর আর অপূর্ব মণ্ডল। দুই ভাই। তাদের তৎপরতাতেই গোসাবার প্রত্যন্ত গ্রাম কচুখালি ঘরে ফেরালো এক মাকে। মিলিয়ে দিল সন্তানের সঙ্গে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগেই ঘরে ফিরলেন মা, বাড়ির হদিশ দিল হ্যাম রেডিও