TRENDING:

TMC: দেখা যাচ্ছে না কর্মসূচিতে, গরহাজির মিটিংয়েও, গোয়ার তৃণমূল নেতাকে ঘিরে জল্পনা

Last Updated:

লুইজিনহোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দলীয় সম্মেলনে দেখা গেল না তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেইরোকে। লাগাতার দলীয় সম্মেলনে গরহাজির থাকছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব তাঁর এই আচরণে যথেষ্ট ক্ষুব্ধ। এমনকী গোয়াতেও দলীয় কর্মসূচীতে দেখা যায় না বলেই খবর। ফলে তৃণমূল কংগ্রেস সাংসদ লুইজিনহো ফেলেইরোর কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই।
লুইজিনহো ফেলেইরোর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
লুইজিনহো ফেলেইরোর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
advertisement

তাঁকে কোনওভাবেই দলের কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এমনকী সামাজিক মাধ্যমেও তিনি নিশ্চুপ। লুইজিনহোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এর আগে তাঁকে গোয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গোয়া বিজেপি শাসিত রাজ্য। সেখানে এখন নানা ইস্যুতে আন্দোলন করে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক কর্মসূচি নিচ্ছে ঘাসফুল শিবির।

advertisement

কিন্তু ফেলেইরোকে সেসব কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না। লুইজিনহো ফেলেইরো গোয়ার নেতা। তিনি ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেস সম্মান দিয়েই তাঁকে স্বাগত জানায়। এমনকী বাংলা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। তাঁর উপর ভর করেই গোয়া বিধানসভা নির্বাচনে পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেভাবে তাঁকে পাওয়া যায়নি বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।

advertisement

গোয়া বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাননি ফেলেইরো। তখন থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের। তিনি নিজে থেকে আর কোনও কর্মসূচিতে উদ্যোগ দেখাননি। গত ৭ সেপ্টেম্বর গোয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণা করা হয়। তাতে রাজ্যের দু’জনকে যুগ্ম–আহ্বায়ক করা হয়। বেশ কয়েকজন পদাধিকারীদের নাম পর্যন্ত ঘোষণা করা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই তালিকায় নাম নেই লুইজিনহো ফেলেইরোর।

advertisement

আরও পড়ুন, শুরু ২৪-এর তোড়জোড়! অনুব্রত গড়ে আসছেন শাহ, রাজ্যে আসবেন প্রধানমন্ত্রীও

আরও পড়ুন, শৈত্য প্রবাহে কাঁপাকাঁপি, এক ধাক্কায় তাপমাত্রা নামবে কয়েক ডিগ্রি, রইল কলকাতার লেটেস্ট ওয়েদার আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার বক্তব্য, ‘"গোয়ার নির্বাচনে দল ভাল ফল না করলেও, সেখানে সংগঠন আছে। একাধিক কর্মসূচী নেওয়া হচ্ছে। দল সকলের সঙ্গে আলোচনা করেই সেখানে কমিটি ঘোষণা করেছে। গোয়ার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। দল লুইজিজহো ফালেরিওকে যোগ্য সম্মান দিয়েছে। বাকিটা ওনারই বোঝা দরকার।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: দেখা যাচ্ছে না কর্মসূচিতে, গরহাজির মিটিংয়েও, গোয়ার তৃণমূল নেতাকে ঘিরে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল