রবিবার, শিক্ষামন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘‘আমার দীর্ঘদিনের সহকর্মী এবং WBCUPA-র সাধারণ সম্পাদক শ্রীমতী কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি।’’
advertisement
ব্যারাকপুর রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ কলেজের ইংরেজির অধ্যাপিকা ছিলেন কৃষ্ণকলি বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েপ কুপার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়েব কুপার রাজ্য সভাপতি ছিলেন। তারপর রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওয়েবকুপার। কিডনির অসুখে ভুগছিলেন গত ৬-৭ বছর ধরেই। গত সাত দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। রবিবার প্রয়াণ হয়েছে তাঁর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2025 4:47 PM IST
