মোহালিতে মঙ্গলবার ১৪ রানে কিংস ইলেভেন পঞ্জাব দলের বিরুদ্ধে হারের পর তা কিছুটা হলেও মেনে নিচ্ছেন গৌতম গম্ভীর। কেকেআর অধিনায়ক বলছেন, ‘‘কিছুটা হলেও একটা চাপ থাকে। তবে আমরা আরও ভাল ক্রিকেট খেলার চেষ্টা অবশ্যই করব।আমাদের ইনিংস যে এদিন খারাপ শুরু হয়েছিল তা বলা যাবে না। কিন্তু পরে আমি এবং উথাপ্পা আউট হওয়ার পর পঞ্জাব চাপ তৈরি করে।’’
advertisement
প্রশ্ন উঠছে সুনীল নারিনকে প্রতি ম্যাচে ওপেন করতে পাঠানো নিয়েও ৷ কারণ এর ফলে ব্যাটিং অর্ডারে নীচে নামতে হয়েছে গম্ভীর এবং উথাপ্পাকে ৷ এব্যাপারে নাইট অধিনায়ক বলেন, ‘‘সুনীল শুরুর দিকে খুব ভাল হিট করছে বলেই ওকে ওপেন করতে পাঠিয়েছিলাম। তবে পরের ম্যাচে ওপেনিং কম্বিনেশন পাল্টানোর ব্যাপারে ভাবনাচিন্তা করতে হবে।এটাও মেনে নিতে হবে, আমরা অনেক ডট বল খেলেছি। সেটাও হারের আর একটি অন্যতম বড় কারণ।’’
advertisement
Location :
First Published :
May 10, 2017 1:57 PM IST
