TRENDING:

Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার

Last Updated:

পড়ুয়ারা জানিয়েছেন, গত দুদিন ধরে রান্না না হওয়ায় প্রায় দ্বিগুণ খরচে বাইরে খেতে হচ্ছে। অনেক পড়ুয়ার আর্থিক অবস্থা ভাল নয়। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে আরও চাপ বাড়ছে। বুধবার বিকেলে গ‍্যাস আসার কথা থাকলেও আসেনি।

advertisement
কলকাতা: মধ্য প্রাচ‍্যর যুদ্ধের আঁচে গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না। ঐতিহ‍্যবাহী হিন্দু হস্টেলের রান্নাঘরে এবার পড়ল তালা। দ্বিগুণ খরচে বাইরের খাবারই তাঁদের ভরসা।
হিন্দু হস্টেলে বন্ধ রান্না
হিন্দু হস্টেলে বন্ধ রান্না
advertisement

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০ জন পড়ুয়া হিন্দু হস্টেলের আবাসিক। তাঁদের খাওয়া-দাওয়া এবার অনিশ্চয়তার মুখে। সোমবার রাতে হস্টেলের রান্নাঘরে গ‍্যাস ফুরিয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে বন্ধ রান্না। দু’বেলা ১২০ জনের রান্না হয় হস্টেলে। প্রতিদিন একটি করে সিলিন্ডার লাগে আবাসিকদের রান্নার জন্য। মাসে গড়ে ২৭ থেকে ২৮টি সিলিন্ডার লাগে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

গ্যাসের দাম বাড়ার জেরে অনেক রেস্তোরাঁ ইতিমধ্যেই তাদের মেনুতে পরিবর্তন আনতে শুরু করেছে। যেসব খাবার রান্না করতে বেশি গ্যাস লাগে—যেমন ভাজাভুজি বা দীর্ঘ সময় ধরে রান্না করতে হয় এমন পদ—সেগুলো কিছু জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে। কোথাও আবার নির্দিষ্ট সময়েই এসব পদ তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব অনলাইন ফুড ডেলিভারি পরিষেবাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশিরভাগ রেস্তোরাঁর কাছেই সাধারণত দুই থেকে তিন দিনের গ্যাস মজুত থাকে। সরবরাহে ব্যাঘাত ঘটলে অনেক কিচেন সাময়িকভাবে বন্ধ করতে হতে পারে।চাহিদা ও সরবরাহের তীব্র বৃদ্ধির ফলে ভারত এলপিজি সিলিন্ডারের অস্থায়ী ঘাটতির মুখোমুখি হচ্ছে। তেল বিপণন সংস্থাগুলি দেশব্যাপী ১৪.২ কেজির দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়েছে। সংশোধিত দাম ৭ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে ভারত পেট্রোলিয়াম জানিয়েছে ডোমেস্টিক গ্যাসের সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করেছে সংস্থা। তবে দু-দিন ধরে রান্না বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়েছেন পড়ুয়ারা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল