কসবায় খুনের প্রতিবাদে রাজডাঙা মেন রোড অবরোধ করে এলাকাবাসীরা। নিহতের দেহ রেখে রাস্তায় অবরোধ-বিক্ষোভ দেখানো হয়,
অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে চলে অবরোধ।
জুন মাসে এই নিয়ে দ্বিতীয় খুন কসবায়। মাসের গোড়ায় যৌথ শৌচাগার ব্যবহার ঘিরে মৃত্যুর ঘটনা ঘটে! অভিযোগ, স্থানীয় এক যুবকের ওপর চড়াও হয় এলাকার ১৬ জন বাসিন্দা, চলে বেধড়ক মারধর! আশঙ্কাজনক অবস্থায় যুবককে হাসপাতালে ভর্তি করা হয়! চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় যুবকের। ঘটনায় কসবা থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা! জানা যায়, যৌথ শৌচাগার ব্যবহার নিয়ে যুবকের সঙ্গে মারামারি বাঁধে কিছু প্রতিবেশীর! ব্যাট, হাতুড়ি, বোতল দিয়ে আঘাত করা হয় মনোজিৎ মণ্ডল নামে ওই যুবককে! মারধরের অভিযোগ ওঠে মৃত যুবকের ১৬ জন প্রতিবেশীর বিরুদ্ধে! ৪ দিন হাসপাতালে চিকিৎসার পর মৃত্যু হয় যুবকের।
advertisement
Location :
First Published :
Jun 19, 2020 6:11 PM IST
