পশ্চিম মেদিনীপুর জেলার জন্য চারজন আইএএস অফিসারকে নিয়ে বিশেষ টিম তৈরি করা হল এই পর্যবেক্ষক দল। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তর নেতৃত্বে এই চারজনের টিম পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন জেলা প্রশাসনকে।
advertisement
পূর্ব বর্ধমানে সচিব পর্যায়ের দুই আইএএস অফিসার, বীরভূমে শিল্প দফতরের সচিবের নেতৃত্বে দুই আইএএস অফিসার ও হুগলি জেলায় স্কুল শিক্ষা দফতরের সচিবের নেতৃত্বে দুই আইএএস অফিসার কাজ করবে। প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা, ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা-সহ জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দেবে এই টিম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় জেলায় থাকবে এই টিম।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 16, 2025 11:42 AM IST
