TRENDING:

Firhad Hakim: 'ভোট নিয়ে বাহানা করছে বিজেপি' 'শীর্ষ আদালতের রায়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম

Last Updated:

Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, "বারবার কোর্টের দ্বারস্থ হয়ে সেন্ট্রাল ফোর্স-সহ যে যে দাবি তাঁরা জানিয়ে আসছে, তাতে প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট (Supreme Court On Central Force) ও বুঝতে পেরেছে এটা আদপেই সঠিক দাবি নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেন্দ্রীয় বাহিনী(Central Force in WB Municipal Election) দিয়ে পুরভোট করার বিজেপির মামলা সুপ্রিম কোর্টে খারিজ হতেই BJP-কে তীব্র নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুরভোটের প্রচারের শেষ দিনে তিনি বলেন, 'প্রথমে হাইকোর্ট পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court On Central Force) তাঁদের রায়ে জানিয়ে দিয়েছে , এরাজ্যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আনার কোনও প্রয়োজন নেই।"
কেন্দ্রীয় বাহিনী : সুপ্রিম রায় প্রসঙ্গে ফিরহাদ হাকিম
কেন্দ্রীয় বাহিনী : সুপ্রিম রায় প্রসঙ্গে ফিরহাদ হাকিম
advertisement

আরও পড়ুন :  দায়িত্বে আইএএস! ভোট নির্বিঘ্নে করতে জেলা ধরে 'বিশেষ' পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

তিনি মনে করিয়ে দেন বিগত দিনে দিনহাটা থেকে শুরু করে রাজ্যের যে যে অংশে বিজেপি দাবি মেনে সেন্ট্রাল ফোর্স (Supreme Court On Central Force) আনা হয়েছিল, সেখানেই বিজেপি ধরাশায়ী হয়েছে। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথায়, "বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা হেরে যাওয়ার ভয়ে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে বিভিন্ন বাহানা দিচ্ছে। এসব করে আসলে বিজেপি এরাজ্যে নির্বাচনকেই ভন্ডুল করতে চাইছে।"

advertisement

ফিরহাদ হাকিম বলেন, "বারবার কোর্টের দ্বারস্থ হয়ে সেন্ট্রাল ফোর্স-সহ যে যে দাবি তাঁরা জানিয়ে আসছে, তাতে প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট (Supreme Court On Central Force) ও বুঝতে পেরেছে এটা আদপেই সঠিক দাবি নয়। সেটাই আজ আরও একবার শীর্ষ আদালতের রায়ে প্রমাণিত হয়ে গেল"। এভাবেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের বিজেপিকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

advertisement

আরও পড়ুন :  একটু পরেই দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা! বাকি জেলাগুলিতে কী হতে চলেছে আবহাওয়া?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

একইসঙ্গে তিনি বলেন, "তৃণমূল চায় সুষ্ঠ নির্বাচন হোক। সারাবছর আমরাই পাশে থাকি মানুষের। অশান্তির নির্বাচন তৃণমূল কংগ্রেস কখনও চায় না।" ফিরহাদের কথায়, বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ওরা পরাস্ত হয়েছে। সুপ্রিম কোর্টের এত সময় নেই ওদের বাহানা শোনার।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: 'ভোট নিয়ে বাহানা করছে বিজেপি' 'শীর্ষ আদালতের রায়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল