Arijit Singh: সোজা স্কুটার চালিয়ে, একটু শান্তির জন্য এই ঘাটে গিয়ে বসেন অরিজিৎ, কখন গেলে মিলবে গায়কের দেখা, জেনে নিন
- Reported by:Koushik Adhikary
- Published by:Pooja Basu
Last Updated:
এই শিবতলা ঘাটেই পড়ন্ত বিকেলে দেখা যায় ভাগীরথী নদীতে এড শিরানকে নিয়ে অরিজিতের নৌকা বিহার ৷ এই দৃশ্য শিহরিত করেছে যমজ শহর জিয়াগঞ্জ আজিমগঞ্জের হাজার হাজার মানুষকে ।
advertisement
1/6

মুর্শিদাবাদ: জিয়াগঞ্জের ভুমিপুত্র গায়ক অরিজিৎ সিং। তিনি সম্প্রতি আমির খানের একটি ছবিতে গান গাইলেন। নিজের বাড়ি থেকেই প্লে ব্যাক করেছেন। তবে জানেন কি তাঁর বাড়ির কাছেই যে ঘাট আছে সেখানে গিয়ে তিনি বসে থাকেন প্রায় দিন। জানেন কোন ঘাট সেটি। জানুন জিয়াগঞ্জের শিবতলা ঘাটের বৈশিষ্ট্য। (কৌশিক অধিকারী)
advertisement
2/6
জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত অরিজিৎ সিংয়ের বাড়ি। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট এলাকা এখন খুবই জনপ্রিয়। কারণ এখানে এসেই মাঝে মধ্যে বসে সময় কাটান গায়ক অরিজিৎ সিং। শুধু তাই নয়, নৌকা করে যান ওপারে আজিমগঞ্জে।
advertisement
3/6
অরিজিৎ সিং নৌকা করে মাঝে মধ্যেই তিনি পুরো নৌকা বুকিং করে যাতায়াত করে থাকেন। কিন্তু ছবি তোলার জন্য নিষিদ্ধ থাকে। তবে নিজের পাড়ার ছেলেকে একবার হলেও দেখা যায় এই শিবতলা ঘাট এলাকায়। শিবের মন্দির নিয়ে গঠিত এই শিবতলা ঘাট।শিবরাত্রি সহ বছরের অন্যান্য সময় শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান শহরবাসী।
advertisement
4/6
নৌকা চালক থেকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাড়ার সোমু খুবই ভাল ছেলে। অনেকের উপকার করে থাকেন। ইতি মধ্যেই ঘুরে গিয়েছেন বলি তারকা আমির খান। এমনকি নৌকা করে ভ্রমণ করেছেন অ্যাড শিরণের মতো তারকা।
advertisement
5/6
সাদামাটা জীবন উপভোগ করতে ভালবাসেন পাড়ার ছেলে সোমু। ২০২৫ সালের ফ্রেবুয়ারি মাসে ব্রিটিশ পপ গায়ককে নিজের স্কুটির পিছনে বসিয়ে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন অরিজিৎ সিং ।
advertisement
6/6
স্কুটিতে বসেই চলে দু'জনের যুগলবন্দি । আর তা হাঁ করে তাকিয়ে দেখছেন জিয়াগঞ্জের বাসিন্দারা । কেউ বিশ্বাস করতে পারছিলেন সেই দৃশ্য। এই শিবতলা ঘাটেই পড়ন্ত বিকেলে দেখা যায় ভাগীরথী নদীতে এড শিরানকে নিয়ে অরিজিতের নৌকা বিহার ৷ এই দৃশ্য শিহরিত করেছে যমজ শহর জিয়াগঞ্জ আজিমগঞ্জের হাজার হাজার মানুষকে ।