TRENDING:

Firhad Hakim vs Agnimitra Paul: 'সংখ্যালঘুরাও স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে!' অগ্নিমিত্রাকে জবাব ফিরহাদের, বিধানসভায় তুলকালাম

Last Updated:

অগ্নিমিত্রা পালের এই বক্তব্যের পরই বিধানসভার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ সংখ্যালঘুদের নিয়ে এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন শাসক দলের বিধায়করা৷

advertisement
সংখ্যালঘুদের নিয়ে করা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় তুলকালাম কাণ্ড৷ আসানসোল পশ্চিমের বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন শাসক দলের বিধায়করা৷ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষের কাছে অভিযোগও জানিয়েছে শাসক দল তৃণূমল কংগ্রেস৷
বিধানসভায় ফিরহাদ-অগ্নিমিত্রা বাকযুদ্ধ৷
বিধানসভায় ফিরহাদ-অগ্নিমিত্রা বাকযুদ্ধ৷
advertisement

এ দিন বিধানসভায় রাজ্য বাজেট নিয়ে আলোচনার সময় ঘটনার সূত্রপাত৷ রাজ্য বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় ১০ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে৷ বাজেটে এই অতিরিক্ত বরাদ্দ আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বলে অভিযোগ করেন বিজেপি বিধায়করা৷ বক্তব্য রাখতে উঠে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, ‘এই সরকার সংখ্যালঘুদের ক্রিমিনাল তৈরি করছে৷’

advertisement

অগ্নিমিত্রা পালের এই বক্তব্যের পরই বিধানসভার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ সংখ্যালঘুদের নিয়ে এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন শাসক দলের বিধায়করা৷ চলতে থাকে স্লোগান পাল্টা স্লোগান৷ ওয়েলে নেমে শাসক দলের বিধায়কদের শান্ত করেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷

অগ্নিমিত্রাকে পাল্টা জবাব দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বিজেপি বিধায়কের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়। আমরা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছি। আপনারা আমাদের ঘৃণা করেন৷ কাজি নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ তাহলে ক্রিমিনাল? আপনারা আমাদের লজ্জা। অসভ্য আপনারা।’

advertisement

পাল্টা অগ্নিমিত্রা বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘুদের অবদান নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু এই সরকার সংখ্যালঘুদের ক্রিমিনাল বানাচ্ছে৷’

অগ্নিমিত্রা পালের বক্তব্যে আপত্তি জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও৷ বিজেপি বিধায়কের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার কথায় একটা সম্প্রদায়ের আঘাত লেগেছে। আপনি শব্দ প্রত্যাহার করুন।’ অগ্নিমিত্রার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষের কাছে আর্জি জানান তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষও৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য পড়ে জানান, ‘বিধানসভার নিয়ম মেনে শাসক দলের পক্ষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন৷ সংবিধানে সব নাগরিকের তার ধর্ম পালনের অধিকার আছে। সদনে এটা মাথায় রাখা উচিত। আমাকে অভিযোগ জানিয়েছেন অনেকে। বিধায়করা সবাই কথা বলায় সচেতন ও যত্নবান হোন৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে অগ্নিমিত্রা পাল অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। আঘাত দিয়েছেন। আমরা আবেদন করেছি স্পিকারের কাছে। ব্যবস্থা নেওয়া হোক৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim vs Agnimitra Paul: 'সংখ্যালঘুরাও স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে!' অগ্নিমিত্রাকে জবাব ফিরহাদের, বিধানসভায় তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল