TRENDING:

Fire in Kolkata: কলকাতায় ফের আগুন, বন্ডেল গেটে গ‍্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড... ঘটনাস্থলে দমকলের পাঁচ ইঞ্জিন

Last Updated:

Fire in Kolkata: কলকাতার বন্ডেল গেটের কুষ্টিয়া মোড়ে রবিবার সন্ধেবেলায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের কলকাতায় আগুন৷ বন্ডেল গেটের কুষ্টিয়া মোড়ে ভয়াবহ আগুন লাগে রবিবার সন্ধেবেলায়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে দমকলের পাঁচটা ইঞ্জিন। গ‍্যারাজের স্ক্রাবে আগুন লেগেছে বলে অভিযোগ। গ‍্যারাজের ভিতরে গাড়ির স্ক্রাবে আগুন জ্বলতে শুরু করে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
কলকাতায় ভয়াবহ আগুন
কলকাতায় ভয়াবহ আগুন
advertisement

সূত্রের খবর, গত কয়েকদিন আগেই রুবি হাসপাতালের পিছনে বি ইন্ডিয়াস্ট্রিয়াল পার্কে মিও আমোরের কারখানায় আগুন লাগে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন৷ হতাহতের খবর এখনও কিছু জানা যায়নি৷ ‘ওয়াও মোমো’ কারখানার আগুনের পর এবার মিও আমোরের কারখানায় লাগল আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়৷ প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই নরেন্দ্রপুরের আনন্দপুর এলাকার নাজিরাবাদে আগুন লাগার কাণ্ডে মৃত্যু হয়েছে একাধিক কর্মীর৷ প্রায় ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা যায় সেই বিধ্বংসী আগুন৷ ওয়াও মোমোর প্রথমে একটি গুদামে লাগে আগুন। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে ওয়াও মোমোর গুদামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও কীর্তন, কখনও ভক্তিগীতি...! গানের সুরেই উন্নয়নের সুর মিলাচ্ছেন অদিতি মুন্সি, তৃণমূল প্রার্থী যেন ঘরের মেয়ে!
আরও দেখুন

গতকালই বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র শুশুনিয়া পাহাড়ের একাংশে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাহাড়ের পিছন দিকের নিম্নাঞ্চল থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই শুকনো ঘাস ও ঝোপঝাড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাহাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়। ঘটনাটি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন এবং বন দফতরের কর্মীরা। আগুন যাতে আরও উপরের দিকে ছড়িয়ে না পড়ে, সেজন্য সঙ্গে সঙ্গেই শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীরা জল ছিটিয়ে এবং বনকর্মীরা ঝোপঝাড় কেটে আগুনের বিস্তার রুখতে চেষ্টা করেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire in Kolkata: কলকাতায় ফের আগুন, বন্ডেল গেটে গ‍্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড... ঘটনাস্থলে দমকলের পাঁচ ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল