মঙ্গলবার সকাল ৬ নাগাদ ক্যানাল ওয়েস্ট রোডের ঘিঞ্জি এলাকায় কাঠের গুদামে আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷ খবর পেয়ে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় উল্টোডাঙা থানার পুলিশও৷
ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়। ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায় নি৷ কীভাবে আগুন লেগেছে, তাও জানা যায়নি৷ আগুন লাগার কারণ নিয়ে ধন্দ। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ ৷ কারখানার অগ্নি-নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷
advertisement
Location :
First Published :
Jan 28, 2020 10:13 AM IST
