জানা গিয়েছে, বিভাস রায়চৌধুরী নামে এক ব্যক্তি গিরীশ পার্ক থানায় রবিবার বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ভিডিও কিংবা খবরের প্রতিবেদনও শেয়ার করছেন। সেরকমই একটি পোস্টের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে, তাঁর এই পোস্টের কারণে রাজ্যের সম্প্রীতি নষ্ট হতে পারে। এমনকী ওই পোস্টের কারণে অশান্তিও ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যেই অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, এ বিষয়ে তথাগত রায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
advertisement
তবে, শুধু তথাগত রায় নন, চাপ বেড়েছে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীরও (Mithun Chakraborty)। এ বারের ভোটে বিজেপির তারকা প্রচারক ছিলেন মিঠুন। বিভিন্ন সভায় গিয়ে তিনি দাবি করেছিলেন, BJP ক্ষমতায় এলে ৬ মাসেই বদলে যাবে বাংলা। কিন্তু বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দিতে গিয়ে বেশ কয়েকবার সুপারস্টার মিঠুনের মুখ এমন মন্তব্য শোনা গিয়েছে, যা উস্কানিমূলক বলে দাবি রাজনৈতিক মহলের একটা বড় অংশের। তাই তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় দায়ের হয়েছিল এফআইআর। সেই মামলাতে চাপ বেড়েছে মিঠুন চক্রবর্তীর।
মিঠুনের বিরুদ্ধে হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে শিয়ালদা এসিজেএম আদালত। অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুনের বিরুদ্ধে ওই এফআইআর-এর ভিত্তিতে কতদূর তদন্ত এগিয়েছে, তা নিয়েও পুলিশের কাছে জানতে চেয়েছে আদালত। নির্বাচনী প্রচারে কখনও মিঠুন বলেছেন, 'আমি জাত গোখরো', কখনও আবার বলেছেন, 'বিজেপি ক্ষমতায় এলেইসরকারি হাসপাতালের সব বেড এসি করে দেওয়া হবে।' একইসঙ্গে পাল্লা দিয়ে উস্কানিমূলক মন্তব্যও করেন তিনি, অভিযোগ এমনই। এরপরই মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়। সেই মামলাতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত।
