TRENDING:

গাড়িতে বাধ্যতামূলক FASTag, ভুল লেনে ঢুকলে দ্বিগুন টোল

Last Updated:

FASTag না থাকলে দাঁড়াতে হবে টোল প্লাজার লম্বা লাইনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জাতীয় সড়কে ক্যাশলেস টোল ট্যাক্সের জন্য চালু হয়েছে ফাস্ট্যাগ। গাড়িতে ফাস্ট্যাগের স্টিকার না থাকলে সমস্যা অনেক। দাঁড়াতে হবে টোল প্লাজার লম্বা লাইনে। ফাস্ট্যাগের জন্য নির্দিষ্ট লেনে ভুল করে ঢুকে পড়লে, দিতে হবে দ্বিগুন টোল।
advertisement

চালু হয়েছিল পনেরোই ডিসেম্বর থেকে। পনেরোই জানুয়ারি থেকে সারা দেশের মতো এরাজ্যেও বাদ্ধতামূলক হল ফাস্ট্যাগ পদ্ধতি। জাতীয় সড়কে ক্যাশলেস টোল ট্যাক্সের জন্য এবার থেকে গাড়িতে ফাস্ট্যাগের স্টিকার লাগানো বাধ্যতামূলক। এনিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

নতুন নিয়ম চালুর পর, জাতীয় সড়কের টোলপ্লাজাগুলিতে ফাস্ট্যগ পদ্ধতিতে টাকা আদায়ের জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। তৈরি হয়েছে ন্যাশনাল ইলেকট্রনিক টোল কালেকশন লেন। সেই তুলনায় নগদে টোল আদায়ের লেন হাতেগোনা। তাই গাড়িতে ফ্যাস্ট্যাগের স্টিকার না থাকলে সমস্যায় পড়ছেন যাত্রীরা।

advertisement

FASTag না থাকলে সমস্যা অনেক - দাঁড়াতে হবে টোল প্লাজার লম্বা লাইনে আর ভুল লেনে ঢুকলে দিতে হবে দ্বিগুন টোল।

ফাস্ট্যাগ নিয়ে গাড়ি মালিকদের সচেতন করতে একটানা প্রচার চালাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বাধ্যতামূলক হওয়ার পরেও অনেক গাড়িতে নেই ফাস্ট্যাগের স্টিকার। ডানকুনি-ধূলাগড়ের মতো টোল প্লাজায় যানজটের ছবিটাই তার প্রমাণ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
গাড়িতে বাধ্যতামূলক FASTag, ভুল লেনে ঢুকলে দ্বিগুন টোল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল