তিনি সেখানে জানিয়েছেন, “কলকাতার এক বেসরকারি হাসপাতালে আমি ভর্তি।আমি সন্দেশখালির অজিত মাইতি নই।আমি অঞ্চল সভাপতি নই। আমি সন্দেশখালি চিনি না৷ আমি সন্দেশখালি যাইনি।আমি বিধায়ক একজন। আমি অনেকের পরিচিত মুখ। আমি হাসপাতালে শুয়ে আছি। সন্দেশখালির অজিত মাইতি বলে আমার ছবি দিয়ে প্রচার চলছে।”
পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতা ও বিধায়ক আরও বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হয়ে থাকতে পারে। দয়া করে এই বিভ্রান্তি দূর করুন। পশ্চিম মেদিনীপুর আমার জেলা৷ সেখানের মানুষ এই ভুলের কারণে বিব্রত হচ্ছে। এর পরেও যদি কেউ প্রচার করেন তারা আমার ইমেজ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নষ্ট করছেন। ভ্রান্ত প্রচার বন্ধ হলে সামাজিক ভাবে সকলের মর্যাদা বাড়বে।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2024 3:04 PM IST
