TRENDING:

Panchayat election 2023: স্পর্শকাতর বুথ, এলাকা কত? জেলা থেকে তড়িঘড়ি তথ্য তলব কমিশনের

Last Updated:

রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন, পাশাপাশি রাজ্যে স্পর্শকাতর অঞ্চল, বুথের তালিকা তৈরিতেও উদ্যোগী হল রাজ্য নির্বাচন কমিশন৷
চাপে রাজ্য নির্বাচন কমিশন৷
চাপে রাজ্য নির্বাচন কমিশন৷
advertisement

স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠকের পরই জেলা প্রশাসনগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে৷ আজকের মধ্যেই এই তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন৷

রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে অবশ্য দাবি করা হয়েছিল, স্পর্শকাতর বুথের তালিকাই তৈরি করা হয়নি৷ এবার সেই প্রক্রিয়াই শুরু করে দিল কমিশন৷ কারণ স্পর্শকাতর বুথের সংখ্যার উপরেই নির্ভর করবে বাহিনী মোতায়েনের বিষয়টি৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টেও এই তথ্য জমা দেবে কমিশন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

কমিশনের পক্ষ থেকে জেলাগুলিকে বুথ ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক স্পর্শকাতর বুথ ও এলাকার তথ্য চাওয়া হয়েছে বলে খবর৷ গতকালই রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে আলোচনা করেন রাজ্য নির্বাচন কমিশনার৷ এর পরেই আজ সকালে জেলা থেকে তথ্য চেয়ে পাঠায় কমিশন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: স্পর্শকাতর বুথ, এলাকা কত? জেলা থেকে তড়িঘড়ি তথ্য তলব কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল