TRENDING:

Assembly Election 2026: প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় ১০ লক্ষ নামের প্রায় ৪ লক্ষ নাম বাতিল, প্রতিদিন তালিকা প্রকাশ করতে প্রস্তুত কমিশন, SIR নিয়ে বড় আপডেট

Last Updated:

Assembly Election 2026: ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা, কেন্দ্র ও রাজ্য কর্মীদের আলাদা তালিকা তৈরির নির্দেশ। প্রথম দফায় ১০ লক্ষ নামের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, প্রতিদিন আপডেটের প্রস্তুতি কমিশনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ  সোমবার প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম প্রকাশ করা হয়েছে। যদিও রাজ্যজুড়ে ৮০ হাজারের বেশি বুথ থাকলেও প্রথম পর্যায়ে প্রায় ৪০ হাজার বুথের তালিকাই প্রকাশিত হয়েছে। এই তালিকায় প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলেও সূত্রের খবর।
সাপ্লিমেন্টারি তালিকা
সাপ্লিমেন্টারি তালিকা
advertisement

আরও পড়ুনঃ ‘ঘাঁটি গুটাও, তবেই কথা’! আমেরিকাকে কড়া বার্তা ইরানের, জটিল হচ্ছে যুদ্ধবিরতি

ভোটের কাজে কোনও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না—এমনই কড়া নির্দেশ জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের পৃথক পৃথক তালিকা প্রস্তুত করতে হবে এবং সেই অনুযায়ী ভোট কর্মী নিয়োগ করতে হবে। আগামী ৩০ তারিখের মধ্যে এই নির্দেশ কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

 

সেরা ভিডিও

আরও দেখুন
কাটোয়ায় ফসল তোলার মুখে জলের তলায় ৩০০০ বিঘা জমি! সবজি চাষে সর্বনাশের আশঙ্কা চাষিদের
আরও দেখুন

প্রথম দফার তালিকা প্রকাশের পরই কলকাতা হাইকোর্টকে বিষয়টি জানানো হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিদিন বিকেল ৫টার মধ্যে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে প্রতিদিনই নতুন করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। এই প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই বিশেষ সফটওয়্যারও তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly Election 2026: প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় ১০ লক্ষ নামের প্রায় ৪ লক্ষ নাম বাতিল, প্রতিদিন তালিকা প্রকাশ করতে প্রস্তুত কমিশন, SIR নিয়ে বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল