TRENDING:

Panchayat election 2023: ফেব্রুয়ারিতেই পঞ্চায়েত ভোট? নির্বাচন কমিশনের তৎপরতায় বাড়ছে সম্ভাবনা

Last Updated:

ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন না হলে তা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে? এই নিয়েই এখন রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে৷ রাজ্য নির্বাচন কমিশনের যা গতিবিধি, তাতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুর্নবিন্যাস ও সংরক্ষণের চূড়ান্ত তালিকা আগামী ২৫ নভেম্বর প্রকাশিত হবে। এর পেই কমিশন নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতির পদ সংরক্ষণের কাজে হাত দেবে। ডিসেম্বর মাসের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে৷ সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পঞ্চায়েত ভোট করানোর ক্ষেত্রে কোনও বাধা থাকবে না৷

advertisement

আরও পড়ুন: ভালবাসেন রসগোল্লা, রাজভবন- নবান্নের তিক্ততা মেটাতে চান নতুন রাজ্যপাল

ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য ভোটার তালিকা তৈরির কাজ শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন৷ সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকও হয়ে গিয়েছে৷ সাংগঠনিক ভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য মাঠে নামার প্রস্তুতিও নিয়ে ফেলেছে রাজনৈতিক দলগুলি৷

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন না হলে তা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কারণ, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ তার পরে হবে উচ্চ মাধ্যমিক৷ সেক্ষেত্রে এপ্রিল মাসের আগে পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: ফেব্রুয়ারিতেই পঞ্চায়েত ভোট? নির্বাচন কমিশনের তৎপরতায় বাড়ছে সম্ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল