TRENDING:

Election Commission: BLO, ERO, AERO-দের পারিশ্রমিকের টাকা ছাড়া হোক অবিলম্বে,মুখ্যসচিবকে ফের চিঠি কমিশনের

Last Updated:

এ বার বিএলওদের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বেড়ে এ বার ১২ হাজার টাকা হয়েছে। বিশেষ ভাতা-সহ তাঁরা মোট ১৪ হাজার টাকা পাবেন। বিএলও সুপারভাইজারদের পাওয়ার কথা ১৮ হাজার টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অবিলম্বে BLO, ERO, AERO-দের সান্মানিক পারিশ্রমিকের টাকা ছাড়া হোক, রাজ্যের মুখ্যসচিবকে ফের চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। অভিযোগ, এর আগেও টাকা দেওয়ার কথা বলা হলেও সেই বিষয়ে পদক্ষেপ করেনি রাজ্য সরকার। তাই মুখ্য সচিবকে ফের চিঠি দিয়ে সেই নির্দেশিকার কথা মনে করিয়ে দিল নির্বাচন কমিশন।
অবিলম্বে BLO, ERO, AERO-দের সান্মানিক পারিশ্রমিকের টাকা দিতে বলল জাতীয় নির্বাচন কমিশন
অবিলম্বে BLO, ERO, AERO-দের সান্মানিক পারিশ্রমিকের টাকা দিতে বলল জাতীয় নির্বাচন কমিশন
advertisement

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসের গোড়ায় নির্বাচন কমিশন জানিয়েছিল, বিএলও (বুথ লেভেল অফিসার)-দের পারিশ্রমিক বাবদ রাজ্যের থেকে ৭০ কোটি টাকা পায় তারা। রাজ্যের অর্থ দফতর সেই টাকা আটকে রাখায় বিএলও-দের পারিশ্রমিক দেওয়ায় সমস্যা হচ্ছে। প্রসঙ্গত, এ বার বিএলওদের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বেড়ে ১২ হাজার টাকা হয়েছে। বিশেষ ভাতা-সহ তাঁরা মোট ১৪ হাজার টাকা পাবেন। বিএলও সুপারভাইজারদের পাওয়ার কথা ১৮ হাজার টাকা। প্রায় ৮১ হাজার বিএলও কাজ করছেন। অভিযোগ, কমিশন বরাদ্দ অনুমোদনের পরেও তাঁদের টাকা দেওয়া যায়নি।উল্লেখ্য, চলতি মাসেই আসছে কমিশন এর ফুল বেঞ্চ। ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে নিতে বলা হল সিইও দফতরকে। বাংলা থেকে অসম যাবে ফুল বেঞ্চ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েতের ছোট্ট প্ল্যানে পুরুলিয়ায় 'ম্যাজিক'! খাঁ খাঁ করা এই রাস্তাতেই এখন সেলফি জোন
আরও দেখুন

বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, তার পরে সেই সব ফর্ম পূরণের পর সংগ্রহ করে কমিশনের কাছে পাঠানোর দায়িত্ব বিএলওদের। সেই কাজের জন্য বিএলও-দের জন্য নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, বিএলও-রা প্রতি বছর ভোটার তালিকা পর্যালোচনা (রিভিশন)-র কাজে ছ’হাজার টাকা পেতেন। তবে সেই সাম্মানিকের পরিমাণ বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। অভিযোগ, এখনও বিএলও-রা তাঁদের পারিশ্রমিক হাতে পাননি। যা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: BLO, ERO, AERO-দের পারিশ্রমিকের টাকা ছাড়া হোক অবিলম্বে,মুখ্যসচিবকে ফের চিঠি কমিশনের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল