এই সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করতে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং এডিশনাল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (এএইআরও) অবহিত করার জন্য রাজ্যের সব জেলাশাসকদের ফের নির্দেশ পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। একই সঙ্গে ওই সময় রাজ্য সরকারের কী কী শর্ত ও নির্দেশিকা কার্যকর ছিল, তার বিস্তারিত তথ্যও পুনরায় জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
advertisement
প্রসঙ্গত, এর আগে জারি করা নির্দেশিকায় শুধুমাত্র ১৯৯৯ সালের ২ নভেম্বরের অর্ডারের কথাই উল্লেখ ছিল। তবে পরবর্তী সময়ে ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতর একাধিক সংশোধনী এনেছিল, যা আগের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। সেই কারণেই বিভ্রান্তি এড়াতে নতুন করে সংশোধিত ও বিস্তারিত নির্দেশিকা জারি করে বিষয়টি পরিষ্কার করা হল বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
