তড়িঘড়ি তাঁকে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এখনও পর্যন্ত ওই বৃদ্ধার নাম পরিচয় নিশ্চিত নয়, তবে তিনি ওই এলাকারই বাসিন্দা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
৫ দিন আগেই দেশে ঢুকল ‘বর্ষা’! এখনও গলদঘর্ম বাংলা…কেন জানেন? কবে নামবে বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট
advertisement
ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। ডাম্পার এবং চালককে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে।
পুলিশ সূত্রে খবর, ডাম্পারটি কলকাতা পুরসভার অন্তর্গত। দুর্ঘটনার সময় চালকের গাফিলতি ছিল কিনা, কিংবা ব্রেকফেল বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 9:47 PM IST
